ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ০৩:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ -১ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের করা হয়েছে।
পড়ুন>>অজ্ঞান পার্টির খপ্পরে ছয়জন নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি
বুধবার (২৬মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলার দশ ইনিয়নে ৪০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আসিকুরজ্জান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























