ভূরুঙ্গামারীতে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩৩১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।
এই বৃত্তি পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলার আর হেরা ইসলামী একাডেমী ও লিটল এঞ্জেল স্টাডি হোম—এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার সার্বিক তদারকিতে শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।
পড়ুন>>তাহিরপুর অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য্য
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























