সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আল-হেরা ইসলামী একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মাওলানা মো. মাহবুবুল আলম বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিশেষে অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মো. মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন, মাওলানা মো.জোবায়ের হোসেন, মাওলানা নাছির উদ্দিন, মো. মেছবাহুল আলম প্রমুখ।
এসময় প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারী থানা মসজিদের ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ শিকদার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























