সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। পড়ুন>>আ.লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, ১৩টি মোটরসাইকেলে আগুন
দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে। অপরদিকে উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি পালন করে।
শনিবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়নে একই কর্মসূচি পালন করে আওয়ামীলীগ।
এদিকে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিছিল নিয়ে ফেরার পথে আওয়ামীলীগের একদল কর্মী ভূরুঙ্গামারী কলেজ মোড়ে বিএনপির সমাবেশের ব্যানার ছিড়ে ফেলে, অস্থায়ী মঞ্চ ও মাইক ভাংচুর করে বলে অভিযোগ করেছে বিএনপি। পড়ুন>>সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।
অপরদিকে শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবী আদায়ে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি ভূরুঙ্গামারী কলেজ মোড়ে পালন করে। উপজেলার দশটি ইউনিয়নে একযোগ এই কর্মসূচি পালন করে বিএনপি।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ কাজি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, সহ-সভাপতি কাজি নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহন করে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























