সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার

সিরাজগঞ্জ থেকে মোঃ লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান আনিছ, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন।

কালিয়া হরিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেস হোসেন, উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়ন যুবদল নেতা বুলবুল আহমেদ, একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান রিয়াদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সক্রিয় সদস্য আছাপ আলী।

রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন এবং রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, সদর উপজেলার শিয়ালকোল ও কালিয়া হরিপুরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে লিয়াকত আলী খান নিয়মিত মামলার আসামি। বাকিদের নামে এক বা একাধিক মামলা রয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নাশকতার বিভিন্ন মামলায় জামায়াত-বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,নাশকতার মামলায় ব্রহ্মগাছা স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন হোসেনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!