ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বিপদ থেকে সুরক্ষায় সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত

আ.লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, ১৩টি মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

আ.লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, ১৩টি মোটরসাইকেলে আগুন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ১৩ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৫/২০ জন আহত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিক সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় এমন ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য পাইকপাড়া মোড়ে সমবেত হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় উভয় দলের নেতা কর্মীরা মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর সেখ বলেন, দেশব্যাপি বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। এতে ১০ থেকে ১৫ জন হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দলের পাল্লাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত জানান, দলীয় নেতা কর্মীরা সড়কের উপর ছিলো। এ সময় বিএনপির নেতা কর্মীরা এসে অতর্কিত হামলা করে এবং ১৩টি মোটর সাইকেল ভাংচুর করে।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, ১৩টি মোটরসাইকেলে আগুন

আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩