ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য
ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবন।

 

 

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য

 

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস থেকে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার।

যা জানালো ফায়ার সার্ভিস-

১. আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করে। ভবনের কোন ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিলো। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি।

২. খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।

ভূমিকম্পের উদ্বেগ-আতঙ্ক নিয়ে সরকার অবগত; গুজবে কান না দেয়ার অনুরোধ

৩. বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

৪. সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে।

৫. প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি নেই।

ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ধস-ফাটল, হতাহতের শঙ্কা

৬. কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গমন করেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিলেন।

৭. মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট গমন করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!