ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে কাতার এয়ারওয়েজ সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত সাত মাসে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহদী আমিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা অর্থনৈতিক উৎকর্ষে বহুজাতিক কোম্পানির চেয়ে কৌশলী ব্যবস্থার গুরুত্ব নয়াদিল্লিতে নতুন হাইকমিশনারের অনুমোদন ঝুলে থাকায় বেড়েছে কূটনৈতিক জটিলতা নাটকীয় জয়ে বার্সার পাশে রিয়াল, তবুও অসন্তুষ্ট মরিনহো সিডনির বাসে স্কুলছাত্রীকে ‘অভিবাসী সন্ত্রাসী’ বলে গালাগাল বাংলাদেশের ঋণমানের পূর্বাভাসে উন্নতির স্বীকৃতি মুডিসের দক্ষিণ কোরিয়ার সরকারি চাকরির সাক্ষাৎকারে নতুন পোশাক নীতি

ভুরুঙ্গামারীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৫৮৫৯ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুরুঙ্গামারীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় ভুরুঙ্গামারী থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ-জনতার সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পড়ুন>> যমুনা রেলসেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম-এর অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সকল প্রকার অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে পুলিশের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধিরা পুলিশের সঙ্গে সমন্বয় করে সমাজ থেকে অপরাধ দূর করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫