ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার রাজি করাতে নতুন প্রস্তাব বিসিসিআইয়ের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার রাজি করাতে নতুন প্রস্তাব বিসিসিআইয়ের : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার রাজি করাতে নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ছবি নেট

 

 

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার রাজি করাতে নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

 

 

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি।

 

 

বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারত যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

 

 

আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। এ ধরনের প্রস্তাব দেওয়া হলেও নিজেদের সিদ্ধান্ত বদলাবে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকার থেকে নিষেধ থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই।

 

 

এর আগে, মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার করে জানান, এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তার মতে, যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের জায়গাটিও আইসিসিকেন্দ্রিক।

 

 

সূত্র: প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!