ব্যাটার বিয়াও : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্যাটার বিয়াও : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

ব্যাটার বিয়াও

ইসমত আরা
  • প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
ব্যাটার বিয়াও - ইসমত আরা

ব্যাটার বিয়াও – ইসমত আরা

ধান কাটিয়া আনমো বাড়ি, থাকুক পড়ি নাড়া
বসে আনমো সুন্দরী বউ, হউক ব্যাটা মোর খোঁড়া!
না থাকে নাই জমি জাগা, আড়াবাড়িত বাঁশ,
না পাউক দিবার ছাইকোল ঘড়ি, মনত্ বড় আশ!

নাল কাপড়া পিন্দিয়া বউ আলতা দিয়া পাত
সারা বাড়ি হাঁইটবে বউ মোর বাইজবে নুপুর সাত্!

গাও ভত্তি সোনা দিয়া, আনিম উয়াক সাজে
দশটা নোমায়, পাঁচটা নোমায়, একনা বেটা বাহে
নোলক, বিছা সিঁতাপাটি, বাজু কানের দুল
নাল নীল রেশমি চুড়ি, সাতে ছাতিয়া ফুল
কায় কয় হায়, দান নেইম মুই, মোর কি মান নাই?
দেখির পাবু ব্যাটার বিয়াত, বাইজবে সানাই

পরের ধনত মুতি দ্যাঙ মুই, মোরে মেলা ধন
মিয়া বাড়ির বেটি সেই মুই, নোমায় ছোট মন!

আসির ধইছে ঘটক ঘনো যায়ছে খেয়া পান
খঙ্কায় মুই নাগাইম বিয়াও, কাটি বিত্রি ধান!

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!