admin
১৫ অগাস্ট ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ

 

 

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ

 

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ করলো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি দোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে। এ খবর টি বিভিন্ন পত্রিকায় দেখার পর কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কচুরিপানা পানা অপসারণের উদ্যোগ নেয়।

 

সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার (১৫ আগষ্ট) সকালে নিজপাড়া গাজীরহাট দোলায় সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করা হয়।

পড়ুন>> কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন।

 

এ কাজে সহায়তা করেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও  সাধারণ সম্পাদক শাহিনুর আলম, উপজেলা কৃষক দলের সভাপতি ডাঃ ফেরদৌস হাসান জনি, সমাজ সেবক শহিদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ করছেন নেতা কর্মীরা

 

উল্লেখ যে রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে  নিজপাড়া  গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির সেতু, তালুকসাহাজ আটানী সেতু ও সাপ খাওয়া দোলার সেতুর  ভিতর দিয়ে।

 

 

বৃষ্টির পানি প্রবল স্রোতে কচুরিপানা ভেসে গিয়ে এ তিনটি সেতুর মুখে আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা,সাপ খাওয়ার দোলা ও আটানী গিরাই দোলাসহ তিন দোলায় ৩০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে  এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

 

 

এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ, মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো, রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!