দিনাজপুর জেলা বিএনপির সদস্য এবং বিরল উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী বাদী হয়ে বিরলের ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ গত ৩ দিনে এজাহারনামীয় এক আসামীসহ অজ্ঞাতনামা ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
পড়ুন>>বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুলের মাথায় এখনো ৭টি বুলেট: চিকিৎসা নিয়ে দুঃশ্চিন্তায়
আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে ৩ অক্টোবর/২০২৪ এজাহার নামীয় আসামী আব্দুস সালাম লিটন ও অজ্ঞাতনাম আসামী সহিদুল ইসলামকে ও ৪ অক্টোবর ২০২৪ অজ্ঞাতনামা আসামী আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমানকে আটক করা হয়।
২৮ আগস্ট ২০২৪ তারিখের বিরল থানার ১৩ নং মামলার এজাহার সুত্রে জানা গেছে, বিরল উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের চককাঞ্চন বাশিয়াপাড়ার মৃত সাহের উদ্দীন এর ছেলে জেলা বিএনপি’র সদস্য এবং বিরল উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাশ আলী গত বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবকে জন্ম নিবন্ধনের বিষয় জানতে চাইলে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানায়।
প্রতিবাদ করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন আলী এর হুকুমে উল্লেখিত আসামীরাসহ অন্যান্য এজাহার নামীয় আসামীরা দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা, লোহার রোড, ধারালো হাসুয়া, চাকু, কুড়াল, দাসহ ইত্যাদি দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীকে এলোপাথারীভাবে কিলঘুষি, মারপিট শুরু করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে পকেটে থাকা ব্যবসার নগদ ৭০ হাজার টাকা বের করে নেয় আসামীরা।
বাদী ও তাঁর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে এজাহার নামীয় আসামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন আলী এর হুকুমে সাধারণ মানুষকে আতংক ও দূর্ঘটনা ঘটানোর জন্য ককটেল বিস্ফোরণ করে এজাহার নামীয় আসামীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে পালিয়ে যায়।
এ ঘটনায় আহত আক্কাশ আলী বাদী হয়ে ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হুসেন আলীসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করে।
পড়ুন>>রাণীশংকৈলের রাজবাড়ীটি দ্রুত সংস্কার করে যাদুঘরে রুপান্তর করা হবে -প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এজাহার নামীয় ১ জনসহ ৪ জনকে আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply