বিরলে আ:লীগের প্লাটিনাম জুবিলী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে আ:লীগের প্লাটিনাম জুবিলী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ

বিরলে আ:লীগের প্লাটিনাম জুবিলী পালিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
বিরলে আ:লীগের প্লাটিনাম জুবিলী পালিত

বিরলে আ:লীগের প্লাটিনাম জুবিলী পালিত

দিনাজপুর বিরলে উপজেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের সংগঠন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জুবিলী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

২৩,জুন (রবিবার) সকাল ৯ টায় বিরল উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত এর তালে তালে দলীয় ও জাতীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জুবিলী উদযাপনের শুভসূচনা করা হয়।

পরে দলীয় কার্যালয় থেকে বিশাল বর্ণাঢ্য র‍্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয় ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০:৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক (সাগর), সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: রবিউল ইসলাম (রবি) পি পি দিনাজপুর।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিভূতী ভুষন, লায়লা আর্জুমান বানু, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, (ভার:) সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এছাড়াও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য বিলকিস আরা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুরজিত কুমার বাবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন সহ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!