"বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে" -মিনু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
"বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে" -মিনু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

“বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে” -মিনু

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
"বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে" -মিনু

 

“বিদেশী ষড়যন্ত্র ও হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র ইউনুস সরকারকে ভুল পথে পরিচালনা করছে” -মিনু

 

নির্বাচনীর রোডম্যাপ ঘোষণা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও পতিত  ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে নওগাঁয় সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় নওজোয়ান মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু বকর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

পড়ুন>> গত ছয় মাসে শুধু ঢাকাতেই গড়ে দৈনিক তিনটি আন্দোলন

বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমবায় সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আযম রানা ও বাংলাদেশ জাতীয়তাবাদি জিয়া ব্রিগেড এর আহবায়ক মো: আসাদুজ্জামান সিদ্দিকী টিপু।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, অন্তবর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। ছোট্ট সংস্কার করে ছয় মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। কিন্তু বিভিন্ন বিদেশী ষড়যন্ত্র, খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে।

নিত্য প্রয়াজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন বুলু, সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা, সহ প্রমুখ।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!