বিএনপির রাজশাহীর গণসমাবেশ সফল করতে নাটোরে লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০২:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৩৯২ বার পড়া হয়েছে
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করতে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে নাটোরে।
শনিবার বেলা ১০ টায় শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে থেকে শুরু হয়ে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
বর্তমান সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ গণসমাবেশের ডাক দেয়া হয়েছে।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য নাসিম খান, সাইফুল ইসলাম আফতাব, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হাসান সৃজন সহ অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমরা বিশ্বাস করি রাজশাহীর গণসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিনত হবে বলে আশা বাদী নেতাকর্মীরা। এই গণসমাবেশ থেকেই বর্তমান সরকারের পতন ঘণ্টা বাজানো হবে বলেছেন নেতাকর্মীরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























