ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ নিজ বাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

পরিবার ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে মাবুদকে অস্থির দেখাচ্ছিল। এর কারণ তিনি কাউকে বলেননি, পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে তাঁকে তেমন কিছু জিজ্ঞেস করেননি।

পড়ুন>>তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন

ঘটনার দিন সকালে মাবুদ ও তাঁর ভাই একসঙ্গে নাশতা করেন। এরপর ভাই একটি সিম কোম্পানিতে চাকরির কাজে বেরিয়ে যান, আর মা নিজেদের কৃষিজমিতে কাজ করতে মাঠে যান। কাজ শেষে বাড়ি ফিরে মা দেখেন, মাবুদ নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাঁকে না ডেকে তিনি দুপুরের রান্না করতে রান্নাঘরে চলে যান।

রান্না শেষে বিকেল সাড়ে তিনটার দিকে খেতে ডাকতে গিয়ে মা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দিলে ভেতরের ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়।

এ সময় তিনি ছেলেকে নিথর অবস্থায় দেখতে পান। মাবুদ ঘরের বাঁশের সরের সাথে প্লাস্টিকের লাইলন রশি দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে। তাঁর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ মরদেহ নিজেদের হেফাজতে নেয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পড়ুন>>রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর

স্থানীয়রা জানান, মাবুদ ছিলেন শান্ত ও নম্র স্বভাবের। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার বা স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মাবুদের মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: মায়ের মামলায় অপমৃত্যুর তদন্ত

আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬