বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: শিশু নিহত ও মা আহত চীনের লংমার্চ: ৯০ বছরের পথচলা ও বিশ্বরাজনীতিতে নতুন সমীকরণ সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ নিয়ে পেঙ্গুইনের অবস্থান ও নতুন প্রকাশকের সম্ভাবনা যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে বড় ধস, এক বছরে সুযোগ কমল ৪৫ শতাংশ লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক

বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-৪

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার ত্রিমুখী সংঘর্ষে নিহত-২, আহত-৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার এর ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে ও আহত  হয়েছেন ৪ জন।

রোববার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদের খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরাজি চন্দনচহট মালি বস্তি গ্রামের মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)।

আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও রাণীশংকৈল উপজেলার মহেশপুর গ্রামের সহিদুল ইসলাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও একটি থ্রিহুইলার (পাগলু) বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল।

হঠাৎ করে অন্যদিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান।

এতে প্রথমে পাগলুর সাথে মুখোমুখি ধাক্কা লাগে। আর এসময় পিছনে থাকা নছিমন এসে পাগলুকে ধাক্কা দেয়। এতে পাগলু ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাগলুর যাত্রী আলিম উদ্দীন মারা যান।

পরে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও বাকিদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।

পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক আব্দুস সোবহান জানান, ঘটনাস্থলে আলিম উদ্দীন ও পরে দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।

ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রিহুইলার (পাগলু) উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!