ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: মালয়েশিয়ার কাছে বাংলাদেশের বড় হার অস্ত্রোপচারের পর মাঠে ফেরার সময় জানালেন এমিলিয়ানো মার্তিনেজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ, বেতন ৮৩ হাজার আশুলিয়ায় দুই পক্ষের বিরোধে গুলিতে আহত যুবক ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত

মানবসেবায় নিবেদিত একটি প্রশংসনীয় প্রতিষ্ঠান বায়তুন নূর ফাউন্ডেশন এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্থিকভাবে অস্বচ্ছল, ধর্মপ্রাণ মুসলমানদের সম্পূর্ণ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে এই ফাউন্ডেশন। সমাজকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধকে একসূত্রে গেঁথে বাস্তবায়ন করা এই উদ্যোগ দেশের বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জীবনে একবার হলেও পবিত্র কাবা শরীফ জিয়ারত ও ওমরাহ পালন প্রতিটি মুসলমানের আকাঙক্ষা। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেকের কাছেই এটি অধরাই থেকে যায়। সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতেই বায়তুন নূর ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ।

২০২৫ সালের ৩১শে মার্চ তৃতীয় বারের মত বিভিন্ন স্থান থেকে আগত বায়তুন-নূর মসজিদে ১০ দিনের এহতেকাফে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে হতে লটারির মাধ্যমে মোঃ আজিজুল রহমানকে বাছাই করা হয়। বায়তুন নূর ফাউন্ডেশন কর্তৃক তাদের বিমান ভাড়া, ভিসা, হজ্ব প্রশিক্ষণ, হোটেল, খাবার, গাইড এবং প্রয়োজনীয় সব আনুষঙ্গিক খরচ বহন করা হবে। এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীরা ইতিপুর্বে দুই বছর নির্বিঘ্নে ও অত্যন্ত সুষ্ঠুভাবে ওমরাহ পালন করে দেশে ফিরে এসেছেন।

পড়ুন>>বটম লাইন দলিল দলিল করে দ্বীন ইসলাম ছিন্নভিন্ন করবেন না প্লিজ

ওমরাহ পালনকারী কয়েকজন অংশগ্রহণকারী বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে জীবনে কখনো কাবা শরীফে গিয়ে ওমরাহ করার সৌভাগ্য হবে। বায়তুন নূর ফাউন্ডেশন আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে। আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া করি, এই ফাউন্ডেশন যেন আরও অনেক মানুষের উপকারে আসতে পারে।”

বায়তুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ বায়েজিদ বোস্তামী জানান, “আমরা বিশ্বাস করি, দান কেবল শিক্ষা, চিকিৎসা, খাবার বা জামাকাপড় দেওয়ায় সীমাবদ্ধ নয়। একজন মুসলমানের আত্মিক চাহিদা ও ইবাদতের আকাঙক্ষাকেও মূল্য দিতে হবে। আমাদের এই ফ্রি ওমরাহ কর্মসূচি সেই চিন্তার ফসল। আমরা চাই, যাদের সামর্থ্য নেই, তারাও যেন একবার আল্লাহর ঘরে গিয়ে ইবাদতের স্বাদ নিতে পারেন।”

তিনি আরও বলেন, এই কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী বছরে আরও বৃহৎ পরিসরে ফ্রি ওমরাহ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পড়ুন>>নীরবে জুমার খুতবা শোনার ফজিলত

উল্লেখ্য, বায়তুন নূর ফাউন্ডেশন ২০১৮ সাল ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, এতিম ও বিধবাদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রি ওমরাহ কর্মসূচি তাদের সেবামূলক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

এই উদ্যোগ সমাজের হৃদয়ে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। বিশেষ করে যারা অর্থের অভাবে জীবনে কখনো পবিত্র কাবা শরীফে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই ওমরাহ ছিল এক অমূল্য আশীর্বাদ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বায়তুন নূর ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ওমরাহ পালন: মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫