বাগেরহাট রামপাল ফয়লা ফাঁড়ির বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাগেরহাট রামপাল ফয়লা ফাঁড়ির বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি

বাগেরহাট রামপাল ফয়লা ফাঁড়ির বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক-১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
বাগেরহাট রামপাল ফয়লা ফাঁড়ির বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক ১

বাগেরহাটের রামপাল থানার ফয়লা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত মাদক কারবারির নাম গোলাম রসুল (১৯) । সে উপজেলার ব্রী -চাকশ্রি গ্রামের শেখ জাহাঙ্গীর এর পুত্র।

এ ঘটনায় ফয়লা ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং- ১৪,তাং-১১.০৪.২০২৩।

মামলা এবং পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ এপ্রিল) ফয়লা ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন ও এএসআই আল-আমিন সহ সঙ্গীয় ফোর্স সহ একটি টিম মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার ব্রী- চাকশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে।

পড়ুন>>জাফরুল্লাহ চৌধুরী ঋণী করেছেন নতুন প্রজন্মকেও

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম রসুল নামে এক ব্যাক্তি পালিয়ে যাবার চেষ্টা করে।

এ সময় তাকে আটক করে তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন গতকাল ফয়লা ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তার বিরুদ্ধে রামপাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!