ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড: অক্টোবরেই ২৮টি ঘটনা দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সূচিতে ফিরল পূর্বের নিয়ম জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সিরাজ উদ্দিনের ইন্তেকাল স্পেনের সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিহাস গড়ে জয় পেল ফর্টিস নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১

বাগাতিপাড়ায় নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়ায় নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

বাগাতিপাড়া উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ের নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ হয়। অসুস্থ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

 ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই শিক্ষার্থীরা উপজেলার ক্ষিদ্র মালঞ্চি এলাকার আরিফুল ইসলামের মেয়ে ইসরাত ও রুবেল আলীর মেয়ে রহিমা। তারা দুজনেই ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

অসুস্থ শিক্ষার্থী ইসরাত জাহান মেঘলা জানান, পিপাসা লাগলে আমরা দুই বান্ধবী মিলে বিদ্যালয়ের টিউবওয়েল চেপে পানি পান করি। পানি পান করার কিছু সময় পর তাদের হাত বুক জ্বালা পোড়া শুরু হয় ও পেট ব্যথা করতে থাকে।

এতে তাদের সন্দেহ হয়। তারপর তারা পুনরায় ওই টিউবওয়েল চেপে পানি বের করে লক্ষ্য করে পানির ভিন্ন রং এবং পানির সাথে কিছু একটা বের হচ্ছে।

এঘটনায় তারা প্রধান শিক্ষককে অবগত করলে শিক্ষক তাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

অসুস্থ শিক্ষার্থী রহিমার মা জানান, কে বা কারা বিদ্যালয়ের টিউবওয়েলের ভেতরে বিষ মিশিয়ে রেখেছে। সেই পানি পান করে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, কিছু শিক্ষার্থী আমাদের এসে বিষয়টি জানালে আমিসহ কয়েকজন শিক্ষক সরেজমিনে গিয়ে দেখি কে বা কাহারা ওই টিউবওয়েলের ভেতরে বিষ দিয়েছে। ফলে ওই টিউবওয়েল থেকে সাদা রংয়ের কিছু বের হচ্ছে এবং পানিতে দূর্গন্ধও রয়েছে।

তিনি আরো বলেন, পরে আমি থানা পুলিশ সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আবগত করি এবং অসুস্থ হওয়া দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

ওই সময় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ নিশাত তাছনিন বলেন, ওই দুই জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নলকূপের পানি পান করে দুই শিক্ষার্থী অসুস্থ

আপডেট সময় : ০৮:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩