কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস

কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত
কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচে অংশগ্রহণকারী নৌকা।

কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত

 

 

কাউনিয়ায় তিস্তা নদীতে ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত।
গোপীডাঙ্গা মৌলভী বাজার অটো মালিক সমিতির উদ্যোগে শনিবার বিকেলে মরা তিস্তা নদীতে ঐতিহ্যবাহী ছোট  নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত হয়।

 

 

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  রাখেন রংপুর জর্জ কোটের নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, নৌকা বাইচের উদ্বোধন করেন  কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ।

 

 

 

ভিশন শো-রুমের পরিচালক সোহেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক কাউনিয়া গ্রাফিক্স ডিজাইন সেন্টারের পরিচালক নাতিফুল রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা,মৌলভীবাজার  সুমাইয়া সার ঘরের সত্বাধিকারী শাহজালাল মিয়া, আইনজীবী সহকারী মোঃ পারভেজ মোশাররফ বিশিষ্ট ব্যবসায়ী  শাহ-আলম সরকার,সমাজ সেবক মোঃ আবুল কালাম আজাদ, শাহ আলম সরকার,জাহিদুল ইসলাম।

পড়ুন>>ঢাকায় আরও ২ দফা ভূমিকম্প অনুভূত: উৎপত্তিস্থল বাড্ডা ও নরসিংদী

 

এসময় উপস্থিত ছিলেন যুবদল উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জামাল, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম, শহীদ বাগ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রংপুর জেলা ছাত্র দলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মাসুম পারভেজ, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেল, বালাপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হেমায়েতুল ইসলাম প্রত্যাশা, মৌলভীবাজার সুমাইয়া সার ঘরের সত্বাধিকারী শাহজালাল মিয়া।

 

 

ফাইনাল খেলায় এ গ্রুপে অংশ নেয় একাত্তরের বিজয়, শহীদবাগ ইন্টারসিটি ও জনতা এক্সপ্রেস এবং বি গ্রুপে অংশ নেয় ব্রেন্টের বাজার শহীদ জিয়া এক্সপ্রেস, আদর্শ এক্সপ্রেস ও ঠিকানা বাজার এক্সপ্রেস।

 

 

নৌকা বাইচ খেলায় একাত্তরের বিজয় এক্সপ্রেস প্রথম স্থান ও আদর্শ এক্সপ্রেস দ্বিতীয় স্থান অধিকার করে।

নৌকা বাইচ খেলায় বিজয়ী  দলকে দেয়া হয় গরু এবং বিজেতা দল কে দেয়া হয় বড় একটি খাসী।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!