বরগুনা ও পটুয়াখালী অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রতারকের বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বরগুনা ও পটুয়াখালী অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রতারকের বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা

বরগুনা ও পটুয়াখালী অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রতারকের বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
বরগুনা ও পটুয়াখালী অঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রতারকের বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন 

বরগুনা ও পটুয়াখালী অঞ্চল পানি উন্নয়ন বোর্ডে শক্তিশালী প্রতারক চক্র শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বরগুনার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক ঠিকাদার। আর এসব ঘটনা জানিয়ে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই ঠিকাদার।

উপকূলীয় জেলা বরগুনা ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডর শত শত কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। আর এ কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে খোদ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা।

এমন অভিযোগে বরগুনার আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক ঠিকাদার। আর এসব ঘটনা জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই ঠিকাদার।

সংবাদ সম্মেলনে মামলার বাদী ঠিকাদার মাইন উদ্দিন আসাদ জানান, পানি উন্নয়ন বোর্ড বরগুনা ও পটুয়াখালী অঞ্চলের সিংহভাগ বড় কাজ জালজালিয়াতির মাধ্যমে বাগিয়ে নিচ্ছে পটুয়াখালী জেলার একটি প্রতারক চক্র।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বরগুনার সদ্য বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ নূরুল ইসলাম পান্নার কাছে বারবার অভিযোগ করেও তিনি বা তারা কোন প্রতিকার পাননি।

উপরন্তু প্রভাবশালী ওই প্রতারকচক্রের রোষানলে পরে মিথ্যে মামলার শিকার হয়েছেন তিনিসহ একাধিক ঠিকাদার। ভয়ভীতি ও হুমকীর সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত।

ভুক্তভোগী ঠিকাদার মাঈন উদ্দিন আসাদ জানান, পটুয়াখালী জেলার মোহাম্মদ আখতারুজ্জামান হিরু (৪২), নূরে এলাহী আলম ইভান (২৫), মোঃ মিজানুর আলম ওরফে স্বপন মৃধা (৫৫), মোঃ রিয়াজ উদ্দিনসহ (৫৫) তাদের বেশ কয়েকজন সহযোগী এ প্রতারক চক্রের মূল হোতা।

তাদের নিয়ন্ত্রনাধিন ৫টি লাইসেন্স ‘মেসার্স আবুল কালাম আজাদ’, ‘এমডি মিজানুর আলম’, মেসার্স মহি উদ্দিন আহম্মেদ, (৪) মেসার্স রিয়াজ উদ্দিন এবং (৫) মেসার্স আল মামুন এন্টারপ্রাইজ-এর অনুকূলে বরগুনা ও পটুয়াখালী অঞ্চলের পানি উন্নয়নবোর্ডের সিংহভাগ কাজ জালজালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে।

এতে যেমন রাষ্ট্রের শত শত কোটি টাকা লোপাট হচ্ছে তেমনি দিন দিন ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় প্রকৃত ঠিকাদারগন।

এসব বিষয়ে তারা পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম পান্নাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঈন উদ্দিন আসাদ উল্লেখ করেন, বর্তমান সময়ে ইজিপি সিস্টেমে দরপত্র আহবান করা হয়।

এই সিস্টেমে দরপত্রে অংশগ্রহণকারীদের যাচাই বাছাই-এর ক্ষেত্রে একটি অন্যতম যোগ্যতা হিসেবে বিবেচিত হয় পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

এই প্রক্রিয়ায় যার যতবেশি কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট রয়েছে তিনি তত বেশি যোগ্য হিসেবে কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকেন। এই চক্রটি নানা জাল ও জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে অসাধু কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে ভুয়া অভিজ্ঞতার সনদ বানিয়ে বড় বড় কাজ হাতিয়ে নিচ্ছে।

লিখিত বক্তব্যের সাথে মাইন উদ্দিন আসাদ ওই প্রতারক চক্রের দাখিলকৃত বেশ কিছু ভুয়া কাজের সনদ সাংবাদিকদের হাতে দেন। যেসব ভুয়া সদনের মাধ্যমে ওই চক্রটি পানি উন্নয়ন কোর্ডের শত শত কোটি টাকার কাজ হাতিয়ে নিয়েছেন।

মাইন উদ্দিন আসাদ তাঁর লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, শুধু ভুয়া সদনই নয়, বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালসহ তাদের নামে ভুয়া ইমেইল আইডি খুলে তা ব্যবহার করেও প্রতারণার মাধ্যমে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে এ চক্রটি।

সংবাদ সম্মেলনে মাইন উদ্দিন আসাদ আরও জানান, প্রভাবশালী এ প্রতারক চক্রের প্রতিটি সদস্যই এখন আঙ্গুল ফুলে কলাগাছ। শত কোটি টাকার মালিক।

প্রত্যেকেই চড়েন কোটি টাকার দামি গাড়িতে। দেশ বিদেশের নামি দামি রিসোর্টে ঘুরে বেড়ান তারা সপরিবারে। খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রতারকচক্রটি শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজই নিয়ন্ত্রণ করেন না, তাঁরা অবৈধ টাকার প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণ করেন পটুয়াখালী জেলার রাজনীতিও।

তাদের অবৈধ টাকার প্রভাব এবং নানা কুচক্রান্তের কাছে হার মানতে বাধ্য হন সেখানকার ত্যাগী রাজনৈতিক নেতৃবৃন্দও। এ চক্রটির অন্যতম হোতা স্বপন মৃধা পটুয়াখালী পৌরসভার সকল ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।

রিয়াজ মৃধা পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি। তার সিন্ডিকেট বাণিজ্যের কারণে পটুয়াখালী জেলায় দূর পাল্লার কোন পরিবহন ঢুকতে পারে না। এতে পদ্মাসেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ।

মাইন উদ্দিন আসাদ জানান, রাষ্ট্রিয় অর্থের নজিরবিহিন এ হরিলুট ঠ্যাকাতে চিহ্নিত এ প্রতারক চক্রের পাঁচ সদস্যসহ তাদের সহায়তাকারী পানি উন্নয়ন বোর্ড, বরগুনার দুর্নীতিবাজ উপসহকারী প্রকৌশলী (এসও) মোঃ শাহজালালের দুর্নীতির বিরুদ্ধে তিনি বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

আদালত এ অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য বরগুনার ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

অভিযুক্ত ঠিকাদাদের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেস্টা করেও কাউকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ড এর উপসকারী প্রকৌশলী (এসও) মোঃ শাহজালাল জানান, আমার উপর আনা অভিযোগ ভিত্তিহীন। আমার কাজ হচ্ছে সাইটে কাজ বাস্তবায়ন করা। আর যাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে আমার পরিচিত নন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, আমি এখানে এসেছি এক সপ্তাহ হয়েছে। তাই এ বিষয়ে না জেনে মন্তব্য করতে চাইনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!