বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন

নওগাঁর বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই এর খুনের ঘটনা ঘটেছে।

নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নে।

নিহত ভাইয়ের নাম হেলাল হোসেন (সাজু) (২৫)। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনর দ্বিতীয় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোঃ রাজু (৩০) পলাতক রয়েছে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টায় ছোট ভাই বড় ভাই মোটরসাইকেল ক্রয় বিষয়ে কথা কাটাকাটি হয়। ছোট ভাই খড়ের কাজ করছিলো।

এক পর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই হেলাল হোসেন (সাজু) ওপর চড়াও হয়ে পাশেই পড়ে থাকা ইট দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান হেলাল হোসেন সাজু।

স্বজনরা চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত হেলাল হোসেন সাজুর মামাতো ভাই রিপন হোসেন বলেন, এর আগেও বড় ভাই রাজু নেশার টাকার জন্য কয়েকবার ছোট ভাইকে মারধর করেছে বলে তিনি জানান।

বদলগাছী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। অভিযুক্ত বড় ভাই রাজু পলাতক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

One response to “বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন”

  1. […] প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় বদলগাছীতে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই … মোরেলগঞ্জ যুবলীগ কর্মীর রগ কেটে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!