ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয় নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা

বকেয়া বিদ্যুৎ বিল জন‍্য কুড়িগ্রাম পৌরভবনে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে

বকেয়া বিদ্যুৎ বিল জন‍্য কুড়িগ্রাম পৌরভবনে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করায় কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়ের মূল ভবনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ রোববার সকালে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষ পৌর ভবনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

নেসকো, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম এবং কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নেসকো সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন খাতে মোট ৪ কোটি ৮২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

এর মধ্যে পৌর ভবনের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় ৬ লাখ টাকা। এমনকি ওই ভবনের মিটারও ছয় মাস ধরে বিকল। নোটিশ করার পরও পৌর কর্তৃপক্ষ মিটার পরিবর্তন করেনি।

এ ছাড়া বারবার তাগিদ দেওয়ার পরও তারা বকেয়া বিল পরিশোধ করেনি। এ অবস্থায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে পৌর ভবনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার মূল ভবন, পৌর অডিটোরিয়াম, পানি পরিশোধনাগার, বাসস্ট্যান্ড ও সড়কবাতিসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ২২টি হিসাব নম্বর রয়েছে।

এসব হিসাব নম্বরের কোনোটিতেই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না। ফলে বিগত মেয়রের সময় থেকে শুরু করে গত কয়েক বছরে ৪ কোটিরও বেশি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে।

আর্থিক সংকটের কারণে পৌর কর্তৃপক্ষ এই বকেয়া বিল পরিশোধ করতে পারছে না বলে জানা গেছে।

পৌর মেয়র কাজিউল ইসলাম বিদ্যুৎ বিল পরিশোধে অক্ষমতার কথা স্বীকার করে বলেন, ‘পৌরবাসী পানির বিলসহ বিভিন্ন সেবা খাতের বিল নিয়মিত পরিশোধ করছে না।

রাজস্ব সংকটে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। তবে আমরা গত মাসেও তিন লাখ টাকা বিল জমা করেছি। দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করে সংযোগ লাইন চালুর ব্যবস্থা নেওয়া হবে।’

নেসকো, কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, ‘নেসকো, কুড়িগ্রামের আওতাভুক্ত সেবাগ্রহীতা সব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল হালনাগাদ রয়েছে।

শুধু পৌরসভায় কয়েক কোটি টাকা বিল বকেয়া রয়েছে। আমরা বারবার তাগিদ দিলেও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ করছে না।

এ অবস্থায় আমাদের প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত অনুসারে কুড়িগ্রাম পৌর ভবনের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তারা বিল পরিশোধ করলে পুনরায় সংযোগ দেওয়া হবে।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বকেয়া বিদ্যুৎ বিল জন‍্য কুড়িগ্রাম পৌরভবনে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩