ফুলবাড়ীতে বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদেশি পিস্তলসহ ২জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পড়ুন>>কাউনিয়ায় নানা কর্তৃক নাতনি ধর্ষণের শিকার: ধর্ষক নানা আটক
মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্বে পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ২ যুবককে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত দুই যুবক হলেন- উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন ছেলে সজিব মিয়া (২০)।
ফুলবাড়ী থানা ওসি ফজলুর রহমান বলেন, পিস্তলসহ গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























