ফুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলায় আটক-৫
- আপডেট সময় : ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যা মামলায় আটক-৫
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
এর আগে শুক্রবার ডিবি পুলিশের একাধিক টিম ময়মনসিংহ, টাঙ্গাইলসহ আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে ফাহিমা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পরদিন ভোরে বাড়ির পাশের একটি আমগাছের ডালে ফাহিমার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহালে প্রাথমিকভাবে ঘটনাটি গণধর্ষণ ও হত্যার আলামত পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ফাহিমা আক্তারের মা হাছনা বেগম বাদী হয়ে ফুলবাড়িয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে হত্যার রহস্য উদঘাটনে তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযানে নামে ডিবি পুলিশ।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ওই পাঁচজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তারা পালাক্রমে বিকৃত যৌনাচারের মাধ্যমে ওই তরুণীকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতাররা অনেকেই ইটভাটার শ্রমিক।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























