ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীর চরাঞ্চলে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর চরাঞ্চল পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ষাটোর্ধ্ব বয়সের এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা ক্ষতবিক্ষত লাশ পুলিশ উদ্ধার করেছে। ৩ ফেব্রুয়ারী শনিবার দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা ওই গ্রামের শাহ আলমের ভুট্টা ক্ষেতে প্রবেশ করে লাশটি দেখতে পায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে লাশ দেখে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটির গলাকাটা এবং মুখ মন্ডলের চামড়া তুলে ফেলায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির প্রক্রিয়া চালাচ্ছে ।

এদিকে ভুট্টা ক্ষেতে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লাশটি দেখার জন্য শত শত উৎসুক জনতার ভীড় জমেছে। লাশের পরনে ট্রাউজার সহ লুঙ্গি এবং গায়ে লাল-বাদামি রঙের একটি সুয়েটার রয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা শোনার পরপরই সেখানে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া করছি। সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!