ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন( ০৬) ও রিয়া মনি( ১০)নামের আপন ভাই বোনের মৃত্যু হয়েছে।সিফাত ও রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়টরী গ্রামে মোঃ রবিউল ইসলামের সন্তান। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।

সোমবার (সেপ্টেম্বর) বিকেলে রবিউল ইসলামের বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, সিফাত পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে। এই দৃশ্য দেখে বোন রিয়া মনি ভাইকে উদ্ধার করার জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। ভাই বোনকে জড়িয়ে ধরলে দুইজনেই পুকুরের পানিতে ডুবে মারা যায়।

রিয়া- সিফাতের মা তাঁর সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সিফাতের মৃত দেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে।পরে পরিবারের লোকজন ও প্রতিবেশী প্রথমে সিফাতের মৃতদেহ পানি থেকে উদ্ধার করে।পরে রিয়ার পায়ের স্যান্ডেল পুকুর পাড়ে দেখতে পেলে ওই পুকুরের পানিতে জাল ফেললে রিয়া মনির মৃত দেহ পান স্বজনরা।

পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান জানান দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ফুলবাড়ী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

আপডেট সময় : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪