ফুলবাড়ীতে ইসলামীক রিলিফের স্বনির্ভর দলের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে ইসলামীক রিলিফের স্বনির্ভর দলের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ
ফুলবাড়ীতে ইসলামীক রিলিফের স্বনির্ভর দলের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের স্বনির্ভর দলের সদস্যদের মাঝে খানা ভিত্তিক বর্জ্য- ব্যবস্থাপনার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
বুধবার (১৬ই অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, উত্তর কাশিপুর এবং নাওডাংগা ইউনিয়নে এই অর্থ বিতরণ করা হয়।
পড়ুন>>নওগাঁয় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক শহিদুল
ইসলামিক রিলিফ ইউ এস এ এর অর্থায়নে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে কাশিপুর ইউনিয়নে ৪৭৫ জন ও নাওডাংগা ইউনিয়নে ৫৫০ জন সদস্যের মাঝে অর্থ বিতরণ করা হয়।
এছাড়াও প্রত্যেক সদস্যকে ৫ ধরনের শাক সবব্জি বীজ প্রদান করা হয়। উপজেলায় মোট ৩৫০০ জন সদস্যকে এ-ই সুবিধা দেয়া হবে বলে জানান প্রকল্প কর্মকর্তা একেএম মাহফুজ আলম।
অর্থ বিতরণ অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা একেএম মাহফুজ আলম, সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলাম ইউপি সদস্য মো: ফেরদৌস আলম, কাশিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র, সালমা আক্তার, মৌসুমি খাতুন এবং পারভীন আক্তার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























