শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
admin
২২ এপ্রিল ২০২৪, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়িতে পাগলা কুকুরের কামড়ে আহত-৮

ফুলবাড়িতে পাগলা কুকুরের কামড়ে আহত-৮

ফুলবাড়িতে পাগলা কুকুরের কামড়ে আহত-৮

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ দশজন আহত হয়েছে। রবিবার ২১ এপ্রিল দুপুরে উপজেলা সদরের পানিমাছকুটি ও পাশ্ববর্তী চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক ভ্যাকসিন না থাকায় আহতদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতরা হলেন, পানিমাছকুটি গ্রামের জালাল উদ্দীন (৩৫) মীম (১০) মুবিন (৪) নুরনাহার (৩৫) মোহাম্মদ আলী (১৪) আশিক (৮)  চন্দ্রখানা গ্রামের তৈয়ব আলী (৭০) এবং আনছার আলী (৫০) অজ্ঞাত আরও দুইজন। আহতরা সকলেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলা ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি কুকুর উপজেলার পানিমাছকুটি গ্রামে প্রবেশ করে। কুকুরটির মুখ দিয়ে লালা পড়ছিল।

পথচারীদের দু- একজন কুকুরটিকে দেখে পাগলা কুকুর, পাগলা কুকুর বলে চিৎকার করতে থাকে। কিন্তু লোকজন কিছু বুঝে উঠার আগেই কুকুরটি যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। পরে লোকজন লাঠি সোটা নিয়ে ধাওয়া করলে উপজেলার ব্র্যাক মোড় হয়ে চন্দ্রখানা কদমতলা অভিমুখে যাওয়ার সময় কুকুরটি পশ্চিম পানিমাছকুটি কাশিয়াবাড়ী গ্রামের হাছেন বাবুর্চীর দুইটি গরুকে কামড় দিয়ে আহত করে। এরপর কিছুদুর গিয়ে চন্দ্রখানা কদমতলা এলাকায় কয়েকজনকে কামড় দিলে লোকজন ঘেরাও করে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেন।

ওই এলাকার রফিকুল ইসলাম, আয়নাল হক বলেন, পাগলা কুকুরটি এই এলাকা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি বেওয়ারিশ কুকুরকেও কামড়িয়েছে। এখনতো সেগুলোও পাগল হয়ে মানুষসহ গরু- ছাগলকে কামড় দিবে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি,এবং এলাকায় জলাতঙ্ক রোগের আশঙ্কা দেখা দিয়েছে ।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আমাদের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নাই। তাই তাদেরকে জরুরী ভিত্তিতে জেলা সদরে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝে চীন-কাতার সম্পর্ক কেন আরও গভীর হচ্ছে?

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

১০

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১১

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১২

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১৩

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৪

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৫

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৭

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৮

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৯

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

২০
error: Content is protected !!