প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন

প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা
তাহিরপুরে দোকানে প্রশাসনের অভিযান।

 

 

 

 

 

প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা

 

 

প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭ দোকানদারের জরিমানা।
সুনামগঞ্জের তাহিরপুর বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (০৭ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনের আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মকর্তারা। অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টকে মোট ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পড়ুন>>নওগাঁয় নকল মৎস ঔষধ কারখানা সিলগালা

 

 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু বলেন,ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। নিয়মভঙ্গকারীরা সতর্ক হোন—আইনের প্রয়োগ অব্যাহত থাকবে।

 

 

 

অভিযান শেষে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। তারা বলেন,নিয়মিত এ ধরনের অভিযান বাজারে সিন্ডিকেট, ভেজাল ও অবৈধ ব্যবসা দূর করবে এবং সাধারণ মানুষ নিরাপদ পণ্য পাওয়ার নিশ্চয়তা পাবে।

 

 

স্থানীয়রা আরও দাবি করেন, শুধু জরিমানায় সীমাবদ্ধ না থেকে নিয়মিত তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থাকে স্থায়ীভাবে শৃঙ্খলার আওতায় আনা প্রয়োজন।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!