ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে দল নয়, লড়াই হবে ব্যক্তিকেন্দ্রিক ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন ঢাবির উর্দু বিভাগের এক শিক্ষার্থী। আপনি কি তার এই কর্মকাণ্ডকে সমর্থন করেন? রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘোষিত হলো ২০২৬ সাফ ফুটবলের সূচি, ঢাকায় বাংলাদেশের মিশন দিল্লিতে নতুন হাইকমিশনার নিয়োগের প্রস্তাবে এখনো ভারতের সাড়া মেলেনি বিজিবির ১০৬তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ কাতারের ট্যাক্স অথরিটিতে কাজের সুযোগ: আবেদন করবেন যেভাবে ইতালিতে হামলার শিকার বাঁধন, ক্ষোভ প্রকাশ টিমের আচরণে রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল ইসলাম পঞ্চগড়ে যুবদল নেতার ওপর হামলা, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

প্রধানমন্ত্রী জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী দেখালেন

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ২১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী দেখলেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম সাখাওয়াত মুন জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময়ে জাতিসংঘের ইকোসক প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ কয়েকজন বিদেশি অতিথিও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে জানান তিনি। বিদেশি অতিথিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। এটি নির্মাণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে আমাদের দোষারোপ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি। গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই আলোকচিত্র প্রদর্শনীতে সর্বমোট ২৫টি ছবি প্রদর্শিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি,অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি,শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ড. তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী দেখালেন

আপডেট সময় : ০৮:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২