পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৫ লাখ টাকা জরিমানা প্রদান।

 

উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের ২টি ইটভাটা মালিক কে ৫ লাখ টাকা জড়িমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

 

জানা গেছে , নীতিমালা লংঘন করে ইট পোড়ানোর অপরাধে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করেন।

 

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক সজল বশাক জানান, পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের এস.আর বি এবং এম.এ এস.বি ইট ভাটায় অভিযান চালায়।

 

 

সে সময় নীতিমালা লংঘন করে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে এস.আর.বি ভাটার মালিক আলতাফ হোসেনকে তিন লাখ অন্য দিকে এম.এ.এস.বি ভাটার মালিক আবু তাহেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।এবং সেই সাথে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়।

 

 

পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ইউসুফ আলী জানান, জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!