ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি

পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে।

উপজেলায় মাদক কারবারির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ (২৬ জুলাই) বুধবার দুপুরে পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়া এ ঘটনা ঘটে।

নিহতের নাম হেলাল (৩৬)। তিনি পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে নিহত হেলালের সঙ্গে মাদক কারবারি নিয়ে তার ছোট ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ছুরিকাঘাতে হেলাল গুরুতর আহত হন। হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে ৪ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম জানান নিহতের পুরো পরিবার মাদক কারবারির সঙ্গে জড়িত। পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

হেলাল মাদক মামলায় এক মাস জেল খেটে মঙ্গলবার (২৫ জুলাই) জামিনে মুক্তি পেয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে। মামলার সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পীরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

আপডেট সময় : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩