পাটগ্রামে স্টোন ক্রাশার মেশিন ব্যবহারে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:৪১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে স্টোন ক্রাশার মেশিন ব্যবহারে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অননুমোদিত ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পাটগ্রাম উপজেলা প্রশাসন ।
শনিবার ১০ সেপ্টেম্বর এ অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম। ভ্রাম্যমান আদালত ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে পরিবেশের ছাড়পত্রহীন মিনি স্টোন ক্রাশার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার স্টোন ক্রাশার মেশিন মালিকদের মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ধরলা নদী থেকে পাথর উত্তোলনের অভিযোগে ০২ টি বোমা মেশিন ধ্বংস করা হয়।
এ অভিযানকালে পাটগ্রাম থানা পুলিশসহ ডিএসবি লালমনিরহাটের সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম বলেন, পরিবেশ সুন্দর রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























