পাইকগাছার কৃতি প্রমিলা ফুটবলার তারিমা জাতীয় পর্যায়ে স্বপ্ন দেখছেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছার কৃতি প্রমিলা ফুটবলার তারিমা জাতীয় পর্যায়ে স্বপ্ন দেখছেন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

পাইকগাছার কৃতি প্রমিলা ফুটবলার তারিমা জাতীয় পর্যায়ে স্বপ্ন দেখছেন

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
পাইকগাছার কৃতি প্রমিলা ফুটবলার তারিমা জাতীয় পর্যায়ে স্বপ্ন দেখছেন

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম : উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত খেলার পাশাপাশি বর্তমানে ঢাকা প্রমিলা কুমিল্লা ইউনাইটেড বি লীগের হয়ে নাম লিখিয়েছে তারিমা।২০০৬ সালের ১ অক্টোবর উপজেলার লস্কর গ্রামে জন্মগ্রহণ করে তারিমা। পিতা মাসুম মোল্লা ও মাতা রেহানা বিবি। ৩ বোনের মধ্যে তারিমা দ্বিতীয়।পিতা একজন দিন মজুর।তারিমা বর্তমানে লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবলের প্রতি আগ্রহ তৈরী হয় তারিমার।স্বপ্ন দেখে একদিন সে দেশের হয়ে প্রমিলা জাতীয় ফুটবলে লড়াই করবে।

চরম দারিদ্রতার কাছে তার স্বপ্ন অনেকটাই  ফিকে হয়ে যাচ্ছিল । ২০১৬ সালে স্বর্গীয় দূত হয়ে তার পাশে দাঁড়ায় এএফসি, বাফুফে সি লাইসেন্সধারী কোচ ও দেবাশীষ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা দেবাশীষ সানা।এএফসি বাফুফে ওয়ান স্টার অনুমোদিত দেবাশীষ ফুটবল একাডেমিতে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়ে তারিমা এখন তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন জয়ের স্বপ্ন দেখছে। তারিমা ২০১৯-২০ সালে জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত খেলে। এরপর ২০২০ সালে সে বিকেএসপি’তে খেলার সুযোগ পায়। বর্তমানে সে কুমিল্লা ইউনাইটেড প্রমিলা বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পেয়েছে।

এ ব্যাপারে কৃতি ফুটবলার তারিমা বলেন,ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি আমার আলাদা একটা টান ছিল। ইচ্ছে ছিল ফুটবলে ভাল কিছু করবো। পিতা-মাতা সহ এলাকাবাসীর দোয়ায় এখন এলাকার বাইরে খেলছি।স্বপ্ন দেখছি জাতীয় দলের হয়ে খেলবো। ফুটবলে তার এ সাফল্যের জন্য দেবাশীষ ফুটবল একাডেমী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারিমা।

দেবাশীষ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা দেবাশীষ সানা জানান, তারিমার মধ্যে আমি অনেক প্রতিভা লক্ষ্য করেছিলাম।তার প্রতিভা দেখে তাকে দেবাশীষ একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেই।দীর্ঘদিনের প্রশিক্ষণ শেষে তারিমা এখন অনেক সম্ভাবনাময় একজন স্টাইকার কৃতি ফুটবলার।আগামীতে জাতীয় দলের হয়ে খেলবে এমন সম্ভাবনা তার মধ্যে রয়েছে।আশা করছি একদিন তারিমা দেশের খ্যাতিমান কৃতি প্রমিলা ফুটবলের তালিকায় স্থান করে নিবে।আমরা সবাই তার জন্য দোয়া করি ও তাকে নিয়ে গর্ব করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!