পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
পঞ্চগড়ের বোদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

এতে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম ।

আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বক্তব‍্য রাখেন।

তিনি  বলেন, মার্শাল ল’ দিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান। পরে একশ্রেণির সুবিধাবাদী লোকজনকে নিয়ে গঠন করেছিল রাজনৈতিক দল। নিয়মতান্ত্রিক ভোট না দিয়ে হ‍্যাঁ-না ভোট দিয়ে জোর করে ক্ষমতা দখল করে দলটি।’

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম সুজন বলেন, আত্মনির্ভরশীল দেশ হিসেবে উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাড়াতে।

ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে, দেশকে এগিয়ে নিতে এবং উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবেন।

শেখ হাসিনার সরকার গরীবের সরকার, গরীব মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে।

পরে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মন্ত্রীর অংশগ্রহণে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশার সভাপতিত্বে মৎস্য সপ্তাহ উপলক্ষে সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, পৌর মেয়র আজাহার আলী ও উপজেলা মৎস্য কর্তকর্তা আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!