admin
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় গভীর রাতে চার ভোট কেন্দ্রে আগুন

পুড়ে যাওয়া ভোট কেন্দ্র

 

 

 

 

নেত্রকোনায় গভীর রাতে চার ভোট কেন্দ্রে আগুন

 

 

গভীর রাতে নেত্রকোনার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের চারটি ভোটকেন্দ্র লক্ষ্য করে পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

 

 

 

 

 

নেত্রকোনা সদর উপজেলায় গভীর রাতে একযোগে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। সোমবার (দিনগত রাত) আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানে আগুন দেয়।

 

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পড়ুন>>মধ্যনগরে চাঁদা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে  ১জনের মৃত‍্যু

 

 

 

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, সেগুলো হলো,  পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বিষউড়া উচ্চ বিদ্যালয়। এর মধ্যে পার্লা, নুরপুর শ্রীধরপুর, বামনমোহা ও নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হিসেব নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথে আগুন দেওয়ার ঘটনায় দুটি বেঞ্চ, একটি ফ্যান ও একটি বৈদ্যুতিক লাইট পুড়ে গেছে।

 

 

 

 

 

পুলিশ জানায়, বিদ্যালয়টিতে মোট সাতটি বুথ রয়েছে। এর মধ্যে পুরোনো ভবনে চারটি বুথ ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বুথের পেছনের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দেয়।

 

 

 

 

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি (গোয়েন্দা পুলিশ) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।

পড়ুন>> সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

 

 

 

 

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চারটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

 

 

 

 

 

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম আরও বলেন, “নির্বাচন সামনে রেখে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলি জমে নাব্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর: সীমান্তের ওপারে পাথর উত্তোলনের প্রভাব নিয়ে উদ্বেগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার প্রাণহানি

দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে

জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

১০

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

১১

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

১২

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

১৩

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

১৪

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১৬

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১৭

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১৮

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৯

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

২০
error: Content is protected !!