নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সুপারের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীতে বঙ্গবন্ধু ম্যূরাল প্রাঙ্গণে কামিনী ফুলের চারা রোপণ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম মহোদয় এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারী কার্যালয়ে পুনাক নীলফামারী সভানেত্রী জনাব মৌসুমি ওয়াদুদ চাঁদনী।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব ফাতেমা যুথি, সহ-সভানেত্রী পুনাক নীলফামারী; জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল, নীলফামারী; জনাব জেবিন আফরোজ সেতু, সাধারণ সম্পাদক পুনাক নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী ও তার সহধর্মিনী; জনাব আলী মোঃ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী ও তার সহধর্মী; জনাব জয়ন্ত কুমার সেন, শিক্ষানবিশ সরকারী পুলিশ সুপার, নীলফামারীসহ জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply