নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী আহত স্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী আহত স্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী আহত স্ত্রী

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ আহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী এবং আহত হয়েছেন স্ত্রী। স্ত্রীর অবস্থা  আশংঙ্কাজনক।

মঙ্গলবার সকালে নীলফামারী- ডোমার এশিয়ান হাইওয়ে সড়কের নীলফামারী পুলিশ লাইন এই দুর্ঘটনাটি ঘটে ।

নিহত ব্যক্তি মোহাম্মদ বেলাল হোসেন ( ৩১) নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামে, এবং এঘটনায় আহত হয়েছে নুরিনা বেগম (২৬) নামের এক নারী। যিনি মোহাম্মদ বেলাল হোসেন এর স্ত্রী ।

সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান সকালে নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে কাজ করে তারা বাসায় ফিরছিলেন পথিমধ্যে তারা নীলফামারী পুলিশ লাইনে আসলে দাড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে মো: বেলাল হোসেন ঘটনাস্থলে মারা যায় , এবং তার সাথে থাকা তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন ।

এসময় স্থানীয় কয়েকজন নুরিনা বেগম কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তারা আরো বলেন সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত ব্যক্তি তারা স্বামী স্ত্রী ছিলেন ।

এবং মোহাম্মদ বেলাল হোসেন দ্রুত গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিলো এবং ফোনে কথা বলছিলো।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেল টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহত অপরজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আর তাদের পরিবারে সদস্যরা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!