নীলফামারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান

নীলফামারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
নীলফামারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।

জেলার কিশোরগঞ্জ উপজেলায় মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াসমিন ও হাসিব গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব‍্যরত চিকিৎসক শিশু ইয়াসমিনকে মৃত‍্যু ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে।

সে বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের শরিফুর রহমানের ছেলে ও সোনালী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বারের নাতী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের শরিফুর রহমানের চাচাতো ভাই হাসিব মিয়া মটর সাইকেলে শিশু ইয়ামিনকে সঙ্গে নিয়ে পেট্রোল পাম্পে তেল আনতে যাচ্ছিল।

এসময় রংপুর নীলফামারী মহাসড়কের আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের ধাক্কায় শিশু ইয়ামিন ও হাসিব দুজনে গুরত্বর আহত হয়।

পরে স্থানীয়রা ওই দুজনকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে এসে কিশোরগঞ্জ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিশু ইয়ামিনকে মৃত্যু ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, সড়ক দুর্ঘটনায় ইয়ামিন নামে একটি শিশুর মৃত্যুর সংবাদ শুনে কিশোরগঞ্জ হাসপাতালে পুলিশ পাঠিয়েছি।

পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!