নীলফামারীতে চুরি হওয়া মালামাল উদ্ধার আটক-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে চুরি হওয়া মালামাল উদ্ধার আটক-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নীলফামারীতে চুরি হওয়া মালামাল উদ্ধার আটক-৪

নীলফামারীতে চুরি হওয়া মালামাল উদ্ধার আটক-৪
  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
নীলফামারীতে চুরি হওয়া মালামাল উদ্ধার আটক-৪

নীলফামারীতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় ৪জন চোরকে আটক করেছে পুলিশ।

নীলফামারীতে চুরি হওয়া মালামালসহ আন্তঃজেলা পিচ্চি সহ কুখ্যাত চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ, রবিবার(২১মে) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

তারা সবাই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে প্রেস ব্রিফিং’এ বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর।

গ্রেফতারকৃতরা হলো জেলা শহরের পূর্বকুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম শরিফ ওরফে পিচ্চি(৩১) রেজাউল হক বাদল ওরফে রেজবুল(২৯), রোমান ইসলাম ওরফে রুমন(২২) ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মোঃ আলিফ(২৪)।

শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের সবার নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে বিকালে সদর থানায় প্রেস ব্রিফিং এ বিষয়টি তুলে ধরা হয়

পুলিশ জানায়, গত ১৩ মে শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের তিনতলা বিশিষ্ট বাড়িতে তালা ভেঙ্গে বাড়ির বিভিন্ন মালামাল চুরি হয়, এঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, এলইডি টিভি, দুইটি মোটর পাম্প, একটি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত ওসি মুক্তারুল আলম, জানান, বিভিন্ন থানায় আসামী শরিফুল ইসলাম শরিফ ওরফে পিচ্চির বিরুদ্ধে ১৭টি ও রেজাউল হক বাদল ওরফে রেজবুলের বিরুদ্ধে, ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!