ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নাটোরে একমাস আগেই দেখা মিলতে গাছে গাছে আমের আগাম মুকুল

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ২৫৬ বার পড়া হয়েছে

নাটোরে একমাস আগেই দেখা মিলতে গাছে গাছে আমের আগাম মুকুল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে একমাস আগেই দেখা মিলতে গাছে গাছে আমের আগাম মুকুল। সাধারণত জানুয়ারির মাঝামাঝি আমের মুকুল আসে। কিন্ত এবার নির্ধারিত সময়ের প্রায় একমাস আগেই পৌষের শুরুতেই আম গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল।

আগাম মুকুল আসায় উপজেলা জুড়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ। মুকুলের মৌ মৌ মিষ্টি গন্ধ জানিয়ে দিচ্ছে প্রকৃতিতে মধুমাসের আগমনি বার্তা। আগাম মুকুল আশায় আম চাষীদের মনে আশার আলোর ঝিলিক দেখা দিচ্ছে।

তবে ঘনকুয়াশায় কিংবা শৈত্যপ্রবাহ শুরু হলে আগাম মুকুলের ক্ষতি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ জানায়,  উপজেলায় ১ হাজার ৮শ’ ৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের বাগান আছে। উপজেলায় ফজলি, নেংড়া, খেরসাপতি, গোপালভোগ, আম্রপালি, লকনা জাতের আমের বাগানই বেশি।

আগাম মুকুল আসায় বাগান মালিকরা আগে ভাগেই  বাগানগুলোতে পরিচর্যার শুরু করেছে। আমের রাজধানী হিসেবে খ‍্যাত রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ  হলেও নাটোর কোনো অংশে কম নয়।

তবে আরো কিছু দিন পরে বাগানে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার গাছগুলোতে মুকুলের সমারোহ ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা।’

লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান,‘আবহাওয়াগত ও জাতের কারণে মূলত কিছু কিছু আমের গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে।

ঘনকুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে আগাম মুকুলের ক্ষতি হবে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকলে জানুয়রির মাঝামাঝি সময়ে সব গাছে মুকুল দেখা যাবে বলে জানান এই কর্মকর্তা।’

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে একমাস আগেই দেখা মিলতে গাছে গাছে আমের আগাম মুকুল

আপডেট সময় : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২