নাগেশ্বরীতে সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থীর মতবিনিময়।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মঙ্গলবার সন্ধ্যায় নাগেশ্বরী জামায়াতের অফিসে ২৫, কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বলেন, দাড়ি পাল্লার মানুষের আস্থা আর ভালোবাসা দেখে অন্যান্য দল প্রতিহিংসার রাজনীতি করছে। তিনি আরো জানান বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের অন্য দলের লোকজন হুমকি প্রদান করছে।
এছাড়াও তারা টাকা পয়সা, শাড়ি, লুঙ্গি দিয়ে কিছু বাড়ী বাড়ী ঘুরে বিতরণ করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ সহ ও সংবাদ কর্মীদের বস্তু নিষ্ঠ সাংবাদ পরিবেশনের আহবান জানায়।
এসময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের মনোনিত ট্রাক প্রতীকের প্রার্থী বীন ইয়ামীন মোল্লা।
তিনি বলেন, এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে এবং এলাকার রাস্তা ঘাট উন্নয়নের স্বার্থে আমি জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়েছি। কিন্তু একটি মহল নির্বাচনকে প্রভাবিত করতে মাঠে কালো টাকা ছাড়াচ্ছে।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল মান্নান মিয়া,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,সাবেক পৌর আমীর আফজাল হোসেন সরকার, পৌর জামায়াতের আমীর মকবুল হোসাইন,পৌর সেক্রেটারি বেলাল মাস্টার প্রমুখ।
মিডিয়া কর্মী হিসেবে উপস্থিত ছিলেন, আর টি ভি প্রতিনিধি, এশিয়ান টিভি প্রতিনিধি, আনন্দ টিভি প্রতিনিধি, মহনা টিভি প্রতিনিধি, চ্যানেল এস প্রতিনিধি, দৈনিক যুগান্তর প্রতিনিধি, যায়যায়দিন প্রতিনিধি, মুক্ত খবর প্রতিনিধি, ইত্তেফাক প্রতিনিধি, বায়ান্নর আলো প্রতিনিধি, কুড়িগ্রাম খবর প্রতিনিধিসহ আরো অনেকে।
Leave a Reply