ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দাঁড়িপাল্লার বিকল্প নেই -আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮৫৭ বার পড়া হয়েছে

পাইকগাছা সরকারি কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন, মাওলানা আবুল কালাম আজাদ।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দাঁড়িপাল্লার বিকল্প নেই -আবুল কালাম আজাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবো না, কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। দেশকে লুটপাটের রাজনীতি থেকে উদ্ধার করাই আমাদের মূল লক্ষ্য।তিনি আরও বলেন, কয়রা-পাইকগাছা দীর্ঘদিন অবহেলিত।

পড়ুন>>সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির এমপি প্রার্থী- হাফিজউদ্দিন

এই জনপদের মানুষ উন্নয়ন চায়, প্রতিশ্রুতি নয়।মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না।তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে কয়রা-পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প উন্নয়ন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন করা হবে। পাশাপাশি বনদস্যু নির্মূল ও চাঁদাবাজি বন্ধ করে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।

পড়ুন>> মধ্যনগরে চাঁদা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে  ১জনের মৃত‍্যু

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দাঁড়িপাল্লার বিকল্প নেই -আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৮:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬