সংবাদ শিরোনাম :
মধ্যনগরে চাঁদা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১জনের মৃত্যু
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০১৯ বার পড়া হয়েছে
মধ্যনগরে চাঁদা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১জনের মৃত্যু
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার মহেশখলা বাজারে এই সংঘর্ষ হয়।
পড়ুন>>ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে যেতে পারবে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দা নামক স্থানে যাওয়া পাথরের গাড়ি থেকে তোলা চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক শুরু হয়। একপর্যায়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, পাথরের গাড়ি থেকে তোলা চাঁদার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























