নাগেশ্বরীতে শিশু নিখোঁজের ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের পূর্ব সুখাতী চাকেরকুটি (ব্যাপারীটারী) গ্রামের আমিনুল ইসলামের ৭মাসের শিশু আদিফা খাতুন গত কাল ৩০ ডিসেম্বর সোমবার দুপুর বেলায় শোয়ার ঘর থেকে ঘুমন্ত অবস্থায় নিখোঁজের হয়।
আদিফার মা জান্নাতুল বেগম বলেন, মেয়ে আদিফা খাতুনকে থাকার ঘরে খাটের উপর ঘুমিয়ে রেখে।পরে বড় মেয়ে আসফিয়া খাতুনকে গোসল করানোর কাজে ব্যস্ত ছিলো মা। এমন সময় শুইয়ে রাখা আবিদার কান্নার শব্দে দৌড়ে এসে দেখে মেয়ে আদিফা নেই। বিছানায় মশারী টাঙানো আছে কিন্তু আদিফা খাতুন বিছানায় নেই।
এসময় মায়ের চিৎকার করে, মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে দুপুর ২ টা থেকে সন্দা ৬টা পর্যন্ত কোথাও পাওয়া জায়নি আদিফাকে।
আদিফার বাবা মোঃ আমিনুর ইসলাম জানায়,
মাঝে মধ্যে আমার বাড়ীতে অলৌকিক ভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগতো যার উৎস খুজে পেতাম না।
মাঝে মাঝে ট্রাংকের ভিতরে রাখা কাপরে, ঘরের বেরাতে ও চেয়ারে আগুন লাগানোর ঘটনাও ঘটে ।
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশ প্রাথমিক তদন্তে কোন সন্ধান না পেয়ে আজ পুনরায় তদন্ত চালিয়ে নিজ বাড়ির পিছনে সেপ্টি ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।
ঘটনানার বিষয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, প্রাথমিক ভাবে শিশুর বাবা মাকে জিজ্ঞাসাবাদের তালিকায় আছে এবং তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply