নাগেশ্বরীতে পরিচ্ছন্নতার উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নব নির্বাচিত এমপি মো: আনোয়ারুল ইসলাম।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ঘটিকায় নাগেশ্বরী পৌর গেট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা মকবুল হোসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আফজাল হোসেন সরকার প্রমুখ।
এছাড়াও উপজেলা জামায়াতের কর্মীবৃন্দ ও পৌর পরিচ্ছন্ন কর্মীবৃন্দ মাননীয় এমপি মহদয়ের সাথে পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করে।
অভিযান পরিচালনা কালে প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এমপি আনোয়ারুল ইসলাম বলেন,এটা শুধুমাত্র আমাদের ফটোসেশান নয়, যার যার অবস্থান ও দায়িত্ব থেকে কাজ করতে হবে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এলাকার মানুষের মন ভালো থাকবে।
উল্লেখ্য যে মাননীয় এমপি মহোদয় পৌর সভায় উপস্থিত হলে,পৌর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
Leave a Reply