admin
৩০ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে আগুনে ভষ্মিভুত প্রাণে বেঁচে গেছে ১২ যাত্রী

নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে আগুনে ভষ্মিভুত প্রাণে বেচে গেছে ১২ যাত্রী

 

নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে আগুনে ভষ্মিভুত প্রাণে বেচে গেছে ১২ যাত্রী

 

নাগেশ্বরীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে একটি মাইক্রোবাস। তবে এলাকাবাসীর সহযোগীতায় ভাগ্যক্রমে বেচে গেছেন আরোহী ১২ জন যাত্রী।

 

 

ঘটনাটি ঘটেছে, রবিবার ভোরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বদলীটারী মাষ্টারপাড়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, তখন সবেমাত্র মুছল্লিরা মসজিদে ফজরের নামাজ
আদায় করে বের হচ্ছিল।

 

 

এ সময় যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস তাদের পাশ কাটিয়ে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়ক হয়ে ভুরুঙ্গামারী যাচ্ছিল। কিছুদুর এগিয়ে রাস্তা বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাগলা বদলীটারী মাষ্টারপাড়া গ্রামে ইয়াসিন আলীর পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। ভয়ে আতঙ্কে চিতকার করতে থাকে যাত্রীরা। তাদের চিতকারে মুছল্লিরা দ্রুত ছুটে গিয়ে সেটির জানালা ভেঙ্গে সকলকেই নিরাপদে উদ্ধার করে। এরপরেই আপনা-আপনিই মাইক্রোবাসটিতে আগুন লেগে যায় এবং পুড়ে ছাই হয়ে যায়। পালিয়ে যায় চালক।

 

পড়ুন>>কুড়িগ্রামে ব্যবসায়িক লেনদেনকে ভিন্ন খাতে প্রবাহিত করে কালবেলার সাংবাদিকের নামে ভূয়া সংবাদ পরিবেশন

 

উদ্ধারকারী রেজাউল, আব্দুর রশিদ, এনামুল হক বলেন, ১২ জন যাত্রীর সবাই ভুরুঙ্গামারীর। দুর্ঘটনার পর ওই পরিস্থিতিতে কারো নাম ঠিকানা জানার পরিবেশ ছিল না। তবে সে সময় তারা তাদের জানান, সকলেই কাজ করেন গাজীপুরের পোশাক কারখানায়। কর্মস্থল থেকে ঈদের ছুটিতে বাড়ী ফিরছিলেন ট্রেনে। রবিবার রাতে লালমনিরহাটে ট্রেন থেকে নেমে একটি মাইক্রোবাসে বাড়ী ফিরছিল তারা।

 

 

 

ক্লান্ত শরীরে তাদের সকলের চোখ ছিল ঘুম জড়ানো। ড্রাইভারের অবস্থাও ছিল অনেকটা সেরকম। তিনি বার বার চোখে পানির ঝাঁপটা দিলেও কাজ হয়নি। অবশেষে দুর্ঘটনা।

 

আল্লাহপাকের অশেষ রহমতে তাদের জীবনের রক্ষা।
উদ্ধারকারীরা জানান, আর একটু হলেই যাত্রীরা সবাই হয়তো আগুনে পুড়ে মারা যেত।

 

আমরা কাছাকাছি থাকায় মাইক্রোবাসটিতে আগুন লাগার আগেই জানালার কাঁচ ভেঙ্গে তাদের বের করতে পেরেছি। এর কিছুক্ষণ পরে এতে আগুন লেগে যায়। দাউ দাউ আগুনে মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় সেটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ক্রেন দিয়ে পুকুর থেকে তা উদ্ধার করে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেন।

 

 

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, পুড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার হয়েছে। যাত্রীরা সকলেই নিরাপদে বাসায় ফিরে গেছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১০

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১১

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১২

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৩

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৪

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

১৫

ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা ও মৃত্যু

১৬

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে নিয়োগ

১৭

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

১৮

দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন

১৯

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

২০
error: Content is protected !!