নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রীর বিরুদ্ধে: শিক্ষার্থীদের ডিম-রুটি-বিস্কুট গায়েব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রীর বিরুদ্ধে: শিক্ষার্থীদের ডিম-রুটি-বিস্কুট গায়েব : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রীর বিরুদ্ধে: শিক্ষার্থীদের ডিম-রুটি-বিস্কুট গায়েব

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

 

 

 

নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রীর বিরুদ্ধে: শিক্ষার্থীদের ডিম-রুটি-বিস্কুট গায়েব

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরী মনিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের খাদ্য আত্মসাতের অভিযোগ উঠেছে।

 

 

 

নাগেশ্বরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম, রুটি ও বিস্কুট যথাযথভাবে বিতরণ না করে কিছু শিক্ষক-শিক্ষিকা সেগুলো বাসায় নিয়ে যাচ্ছেন—এমন অভিযোগ স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে সমালোচনা সৃষ্টি করেছে।

পড়ুন>> কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

 

 

অভিযোগ আছে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী থেকে অংশবিশেষ আত্মসাৎ হওয়ায় অনেক শিশু তাদের প্রাপ্য খাবার থেকে বঞ্চিত হচ্ছে।

 

 

 

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

 

সরকারি স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা। তাই কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

 

 

 

সম্প্রতি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ম‌নিয়ারহাট সরকারি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ২৭০ প‌্যা‌কেট ‌বিস্কুট ও ডিম আত্মসাতের অ‌ভি‌যো‌গে প্রধান শিক্ষ‌ক খাদিজা সুলতানা কেয়াকে অবরুদ্ধ ক‌রে অ‌বিভাবক ও স্থানীয়রা। বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরে।

পড়ুন>>ভূরুঙ্গামারীর নদীতে শক দিয়ে মাছ নিধন: অভিযানে জব্দ বিপুল সরঞ্জাম

 

 

 

 

স্থানীয় অভিভাবক রবিউল ও শফিকুল এর সাথে যোগাযোগ করলে তারা বলেন এভাবে মাঝেমধ্যেই বাচ্চাদের খাবার সে বাড়ি নিয়ে যেত।

 

 

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করে পাওয়া যায় নি। গত আওয়ামী লীগের শাসনামলে দলীয় প্রভাব থাকার কারনে তার বিরুদ্ধে বিদ্যালয়ের স্লিপের টাকা সহ নানা অনিয়মের বিষয় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। সে সময় তার দলীয় পদ ১নং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!